ইবনে রাহওয়াইহের প্রখর স্মৃতিশক্তি
The Sharp Memory Of Ibn Rāhwai
ইবনু রাহওয়াইহ-এর কাহিনী, অর্থাৎ ইমাম বুখারীর শিক্ষক এবং তাঁর স্মৃতিশক্তির বিস্ময়কর ক্ষমতার গল্প, তাঁর নামের সঙ্গে দীর্ঘকাল ধরে জড়িয়ে আছে। ইবনু রাহওয়াইহ-এর স্মৃতিশক্তি সংক্রান্ত এই ঘটনাটি আলিমদের মধ্যে ব্যাপকভাবে বর্ণিত হয়ে আসছে। একবার তিনি অন্য এক আলিমের সঙ্গে আব্দুল্লাহ ইবনু তাহিরের ব্যক্তিগত কক্ষে কিছু ফিকহী বিষয়ে আলোচনা করছিলেন। একটি নির্দিষ্ট কিতাবের বিষয়বস্তু নিয়ে তাঁদের মতভেদ হলো। ইবনু রাহওয়াইহ আব্দুল্লাহ ইবনু তাহিরকে অনুরোধ করলেন, যেন তাঁর গ্রন্থাগার থেকে কিতাবটি আনিয়ে নেওয়া হয়। কিতাবটি দুই আলিমের সামনে আনা হলো। ইবনু আসাকির তাঁর “তারীখু দিমাশক” গ্রন্থে লিখেছেন যে এই মতভেদের পর ইবনু রাহওয়াইহ আব্দুল্লাহ ইবনু তাহিরকে বললেন, “কিতাবের একাদশ পৃষ্ঠা খুলুন, সেখানে সপ্তম লাইনে আপনি সেটাই পাবেন যা আমি বলছিলাম।” আব্দুল্লাহ ইবনু তাহির একাদশ পৃষ্ঠা খুললেন এবং দেখলেন ইবনু রাহওয়াইহ যেভাবে উদ্ধৃত করেছিলেন, ঠিক সেভাবেই লেখা আছে। এতে আব্দুল্লাহ ইবনু তাহির মুগ্ধ হয়ে ইবনু রাহওয়াইহকে বললেন, “আমি জানতাম আপনার স্মৃতিতে শরী‘আতের অনেক বিধান সংরক্ষিত আছে, কিন্তু আপনার তীক্ষ্ণ স্মৃতিশক্তির এই অভূতপূর্ব প্রকাশ সত্যিই আমাকে বিস্মিত করেছে।”10
The story of Ibn Rahwai, the teacher of Imam Bukhari, and his gift of memory is a story that has stuck to his name. The story about the memory of Ibn Rahwai is widely narrated in scholarly circles. Once he was discussing some juridical issues with another scholar in the private chambers of ‘Abd Allah ibn Tahir. They disagreed on the text of a certain book. Ibn Rahwai asked ‘Abd Allah ibn Tahir to have the book checked out from his library. The book was brought before the two scholars. Ibn Asakir writes in The History of Damascus that after this disagreement, Ibn Rahwai said to ‘Abd Allah ibn Tahir, “Open to the eleventh page of the book, on the seventh line you will find what I have been saying.” ‘Abd Allah ibnTahir flipped to the eleventh page and found it exactly as Ibn Rahwai had quoted. At this point, ‘Abd Allah ibn Tahir rose to the occasion and said to Ibn Rahwai, “I knew you had a lot of Shari‘a rulings put to memory, but this unprecedented revelation of your sharp memory has indeed left me wonderstruck.”10