৩ সাহাবাদের গড়ে তোলা
3 Building the Sahabah
আল্লাহর রাসূল ﷺ তাঁর দাওয়াতের শুরুতে ইসলামের প্রতি গ্রহণযোগ্যতা আছে বলে যাদের মনে হতো, তাদের বয়স, পদমর্যাদা, বর্ণ বা উৎস নির্বিশেষে ইসলামের দিকে আহ্বান জানাতেন। তিনি ﷺ কখনো মানুষ বাছাই করতেন না, বরং বিচার-বিবেচনা ছাড়াই সকলকে আহ্বান জানাতেন, অতঃপর তাদের মধ্যে ইসলাম গ্রহণের প্রস্তুতি লক্ষ্য করতেন। এভাবে বহু মানুষ বিশ্বাস স্থাপন করে ইসলাম গ্রহণ করেন।
At the beginning of his call, the Messenger of Allah (pbuh) invited to Islam people whom he felt had the readiness to accept it, regardless of their age, position, race, or origin. He (pbuh) never selected people, but rather invited people indiscriminately and then sensed their readiness to accept Islam. Scores of people believed and embraced Islam.
তিনি ﷺ এই নতুন মুসলিমদের শিক্ষাদান এবং দীন সম্পর্কে তাদের জ্ঞান পূর্ণাঙ্গ করতে অত্যন্ত আগ্রহী ছিলেন, এবং তাদেরকে কুরআনও শেখাতেন। তিনি ﷺ সাহাবীদের মধ্য থেকে একটি দল গঠন করেন, এবং তারা পালাক্রমে দাওয়াহর কাজ চালাতেন। তাদের সংখ্যা চল্লিশজনেরও বেশি পুরুষ ও নারীতে দাঁড়ায়, যারা নানা শ্রেণি ও পেশা থেকে এসেছিলেন, যদিও তাদের অধিকাংশই ছিলেন তরুণ। তাদের মধ্যে ছিলেন গরিব ও ধনী, দুর্বল ও শক্তিশালী।
He (pbuh) was anxious to educate these new Muslims and perfect their knowledge of the Deen, as well as teach them the Qur’an. He (pbuh) formed a group from the companions and they carried the Da’wah in turn. Their number grew to over forty men and women, who came from all walks of life, though they were mostly young men. There were among them the poor and the rich, the weak and the strong.