৩৭ মানুষকে একটি উম্মাহ-তে গড়ে তোলা
37 Moulding People into One Ummah
রাসূলুল্লাহ ﷺ ইন্তিকাল করেছিলেন তখন, যখন সমগ্র আরব উপদ্বীপ ইসলামের ছায়াতলে প্রবেশ করেছিল এবং শিরককে নির্মূল করা হয়েছিল। উপদ্বীপটি ইসলামী শাসনের অধীনে ছিল, এবং ইসলাম তার ‘আক্বীদা ও তা থেকে উদ্ভূত ব্যবস্থার মাধ্যমে সর্বতোভাবে সেখানে শাসন করত। আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা দ্বীনকে পরিপূর্ণ করার, মুসলিমদের প্রতি তাঁর নি‘আমত সম্পূর্ণ করার এবং তাদের জন্য ইসলামকে দ্বীন হিসেবে মনোনীত করার পরই তিনি ইন্তিকাল করেছিলেন। এর মধ্যে ছিল প্রতিবেশী জাতি ও জনগোষ্ঠীকে ইসলামের দিকে আহ্বান জানানো, তাদের রাজা ও শাসকদের কাছে দূত প্রেরণের মাধ্যমে এবং মু’তাহ ও তাবুকে রোমান সীমান্তে আক্রমণের জন্য অভিযান পাঠানোর মাধ্যমে।
The Messenger of Allah (pbuh) passed away after the entire Arabian Peninsula had entered into the fold of Islam and polytheism had been abolished. The Peninsula was under the Islamic domain, ruled comprehensively by Islam according to its ‘Aqeedah and the system that emanated from it. He (pbuh) died only after Allah (swt) had perfected the Deen, completed His favor unto the Muslims and chose for them Islam as that Deen. This included the invitation of neighboring nations and people to Islam by sending envoys to their kings and rulers as well as by dispatching expeditions to raid the Roman frontiers of Mu’tah and Tabuk.