ফিকহের সংকলন
Compilation Of Fiqh
এই আব্বাসীয় শাসনামলের এই পর্বে ফিকহ-গ্রন্থ রচনার একটি বিন্যাস গড়ে ওঠে। এই বিন্যাসটি একটি আদর্শে পরিণত হয়, যা আজ পর্যন্ত চর্চিত হয়ে আসছে। বিভিন্ন বিষয়কে মূল শিরোনামের অধীনে এবং মূল শিরোনামগুলোকে অধ্যায়ের অধীনে সাজানো হতো, যেখানে প্রতিটি অধ্যায় শরী'আতের একটি প্রধান বিষয়কে উপস্থাপন করত। এমনকি অধ্যায়গুলোর ক্রমও আদর্শায়িত হয়ে যায়। লেখকগণ ঈমানের পর ইসলামের চারটি রুকন দিয়ে শুরু করতেন, কারণ ঈমান আলোচিত হতো ইসলামী আকীদাশাস্ত্রের গ্রন্থসমূহে। তাহারাত (পবিত্রতা) ও সালাত (নামায), সাওম (রোযা), যাকাত এবং হজ্জ সম্পর্কিত বিধি-বিধান ও মাসআলা আলোচনার পর তারা নিকাহ (বিবাহ) ও তালাক (বিবাহবিচ্ছেদ), তারপর বায় (ব্যবসায়িক লেনদেন) এবং সবশেষে আদাব (শিষ্টাচার) আলোচনায় এগিয়ে যেতেন। এসব বিষয়ের যেকোনোটির আলোচনায় যে কোনো একটি মাযহাবের লেখক অন্য সব মাযহাবের অবস্থানের স্বপক্ষে ব্যবহৃত বিভিন্ন দলীল উল্লেখ করতেন, আর একই সঙ্গে অন্য মাযহাবসমূহের যুক্তি খণ্ডন করতেন।
During this segment of the ‘Abbaasid rule, a format for writing Fiqh books evolved. This format became a standard, which has remained in practice until today. The various issues were grouped under main headings and the main headings under chapters, each of which represented a major topic from Sharee’ah. Even thr door of the chapters became standardised. The authors would begin with the four pillars after Eemaan (faith), since Eemaan was dealt with in books of Islamic theology. After treating the laws and issues concerning Tahaarah (hygiene) and Salaah (prayer), Sawm (fasting), Zakaah (poor tax) and Hajj (pilgrimage), they would proceed on to Nikaah (marriage) and Talaaq (divorce), then Bay’ (business transactions) and then Aadaab (etiquette). In dealing with any of these issues, and author from any one Madh-hab would mention the different proofs used by all of the Madh-hab’s position, while refuting the arguments of the other Madh-habs.
বিভাগের সারসংক্ষেপ
Section Summary
১. পূর্ববর্তী যুগে যেসব মাযহাব বিকশিত হয়েছিল, তার অধিকাংশই বিলুপ্ত হয়ে যায় এবং কেবল চারটি টিকে থাকে।
1. The majority of the Madh-habs, which flourished during the earlier periods, disappeared and only four remained.
২. মাযহাবসমূহ তাদের চূড়ান্ত রূপে সুসংহত ও সুবিন্যস্ত হয়ে উঠেছিল।
2. The Madh-habs reached their final form of systemization and organization.
৩. মাযহাবের কাঠামোর বাইরের ইজতিহাদ পরিত্যাগ করা হয়েছিল, এবং তার স্থান দখল করেছিল ইজতিহাদ মাযহাবী।
3. Ijtihaad beyond the structure of the Madh-hab was dropped and Ijtihaad Madh-habee took its place.
৪. তুলনামূলক ফিকহের উদ্ভব ঘটেছিল, কিন্তু তা মূলত মাযহাবী ধারণাসমূহ প্রতিষ্ঠার কাজে ব্যবহৃত হয়েছিল।
4. Comparative Fiqh arose, but was used essentially to advance sectarian ideas.