৫.১৭ সদ্গুণের দিকে ফিরে আসার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে
5.17 Cycling Back To Virtue Is Promised
একটি সুস্পষ্ট হাদীসে, যেখানে মুসলিম উম্মাহ যে শাসনব্যবস্থার মুখোমুখি হবে তার কথা বলা হয়েছে, হুযায়ফা ইবনুল ইয়ামান (রাঃ) বর্ণনা করেন যে নবী ﷺ বলেছেন, “যতদিন আল্লাহ চান ততদিন তোমাদের মাঝে নবুওয়াত থাকবে। অতঃপর যখন তিনি চাইবেন তখন তিনি তা উঠিয়ে নেবেন। তারপর নবুওয়াতের পদ্ধতির উপর প্রতিষ্ঠিত খিলাফত হবে। যতদিন আল্লাহ চান ততদিন তা স্থায়ী থাকবে, অতঃপর যখন তিনি চাইবেন তখন তিনি তা উঠিয়ে নেবেন। তারপর হবে একটি স্থায়ী রাজতন্ত্র (মুলকুন আদ্বাদ), যতদিন আল্লাহ চান ততদিন তা স্থায়ী থাকবে। অতঃপর যখন তিনি চাইবেন তখন তিনি তা উঠিয়ে নেবেন। তারপর হবে জবরদস্তিমূলক রাজতন্ত্র (মুলকুন ‘আযূদ), যতদিন আল্লাহ চান ততদিন তা স্থায়ী থাকবে। অতঃপর যখন তিনি চাইবেন তখন তিনি তা উঠিয়ে নেবেন, এরপর আবার নবুওয়াতের পদ্ধতির উপর প্রতিষ্ঠিত খিলাফত হবে।”304
In an explicit hadith about the forms of governance the Muslim nation would experience, Ḥudhayfah ibn al-Yamān reported that the Prophet صلى الله عليه وسلم said, “Prophethood will remain amongst you for as long as Allah wishes. Then Allah will remove it whenever He wishes to remove it, and there will be a caliphate upon the prophetic methodology. It will last for as long as Allah wishes it to last, then Allah will remove it whenever He wishes to remove it. Then there will be an abiding dynasty, and it will remain for as long as Allah wishes it to remain. Then Allah will remove it whenever He wishes to remove it. Then there will be forceful monarchy, and it will remain for as long as Allah wishes it to remain. Then He will remove it whenever He wishes to remove it, and then there will be a caliphate upon the prophetic methodology.”304
৩০৪ ইবনু হাম্বাল, মুসনাদ আহমাদ, ৩০:৩৫৫ #১৮৪০৬; আল-আরনাউত তাঁর টীকায় একে হাসান (গ্রহণযোগ্য) সনদ বলেছেন।
304 Ibn Ḥanbal, Musnad Aḥmad, 30:355 #18406; a ḥasan (acceptable) chain according to al-Arna’ūṭ in the comments.