৫.৬ বিজয়সমূহ গণনা করা
5.6 Counting The Conquests
নবী মুহাম্মাদ ﷺ অসংখ্য মুসলিম বিজয়ের ভবিষ্যদ্বাণী করেছিলেন, যার মধ্যে ছিল রোম, পারস্য, মিসর, ইয়েমেন, ভারত ও কনস্টান্টিনোপলের বিজয়। এসব ভবিষ্যদ্বাণীর কোনোটিই অস্পষ্টভাবে বা দ্ব্যর্থকভাবে বর্ণনা করা হয়নি, বরং তা বর্ণিত হয়েছে পরম নিশ্চয়তার সুরে।
The Prophet Muhammad صلى الله عليه وسلم foretold a multitude of Muslim conquests, including those of Rome, Persia, Egypt, Yemen, India, and Constantinople. None of these prophecies were described vaguely or with equivocation, but rather with an air of absolute certainty.
আল-বারা ইবনু আযিব (রাঃ) বর্ণনা করেন, মদীনার বাইরে একটি পরিখা খনন করার সময়, যাতে একটি আগত বাহিনীকে প্রতিহত করা যায়, একটি বিশাল পাথর তাদের পথ রোধ করে দাঁড়াল, যা কোনো কুঠার দিয়েও ভাঙা যাচ্ছিল না। সময় যখন ফুরিয়ে আসছিল, আর মানুষের ভয় ও ক্ষুধা ক্রমশ বাড়ছিল, তখন নবী ﷺ এগিয়ে এসে কুঠারটি হাতে তুলে নিলেন। তিনি বললেন, "বিসমিল্লাহ (আল্লাহর নামে)," এবং পাথরটিতে আঘাত করলেন, ফলে পাথরের একটি অংশ চূর্ণ-বিচূর্ণ হয়ে গেল। তিনি বললেন, "আল্লাহু আকবার (আল্লাহ মহান)! আমাকে শামের চাবি দেওয়া হয়েছে; এই মুহূর্তে আমি তার লাল প্রাসাদগুলো দেখতে পাচ্ছি।" এরপর তিনি আরেকটি অংশ ভাঙলেন এবং বললেন, "আল্লাহু আকবার! আমাকে পারস্যের চাবি দেওয়া হয়েছে; আমি মাদায়েনের সাদা প্রাসাদ দেখতে পাচ্ছি।" অতঃপর তিনি শেষ অংশটি ভাঙলেন এবং বললেন, "আল্লাহু আকবার! আমাকে ইয়েমেনের চাবি দেওয়া হয়েছে। আল্লাহর শপথ, এখান থেকেই এই মুহূর্তে আমি সানা'আর দরজাগুলো দেখতে পাচ্ছি।"281
Al-Barā’ ibn ‘Āzib reports that while digging the trench outside Madinah to repel an approaching army, a massive boulder obstructed them that no ax would break. With time running out, and with people’s fears and hunger growing, the Prophet صلى الله عليه وسلم walked over and picked up the ax. He said, “Bismillāh (In God’s name),” and hammered the boulder, reducing a chunk of it to rubble. He said, “Allāhu Akbar (God is Great)! I have been given the keys to Shām; I can see its red palaces at this very moment.” Then he shattered another chunk and said, “Allāhu Akbar! I have been given the keys to Persia; I can see Madain’s white palace.” Then he shattered the last chunk and said, “Allāhu Akbar! I have been given the keys to Yemen. By Allah, I can see the Gates of Sanaa at this very moment from here.”281
মিসর সম্পর্কে, নবী ﷺ এর বিজয়কে নিশ্চিত ধরে নিয়েছিলেন, কারণ তিনি জানতেন তাঁর রবের প্রতিশ্রুতি সত্য। আবূ যার (রাঃ) বর্ণনা করেন: নবী ﷺ বলেছেন: "তোমরা অবশ্যই মিসর জয় করবে, যে ভূমিতে [কীরাত নামক একটি মুদ্রা] প্রচলিত। যখন তোমরা তা জয় করবে, তখন সেখানকার অধিবাসীদের প্রতি উদার আচরণ করবে, কারণ তাদের সাথে রয়েছে একটি চুক্তি ও আত্মীয়তার বন্ধনের অধিকার। আর যখন তোমরা দেখবে দুই ব্যক্তি একটি ইটের স্থান নিয়ে বিবাদ করছে, তখন [মিসর] ত্যাগ করবে।"২৮২ নবী ﷺ এখানে সঠিকভাবে মধ্যম পুরুষে কথা বলেছেন, এবং ভবিষ্যদ্বাণী করেছেন যে তাঁর নিজস্ব সাহাবীগণ ছাড়া অন্য কেউ মিসর জয় করবে না। এরপর তিনি ﷺ তাঁদের নির্দেশ দেন মিসরীয়দের সাথে তাদের শান্তিচুক্তির মর্যাদা রক্ষা করতে, এবং স্মরণ করিয়ে দেন যে তাদের দাদি (হাজেরা; ইসমাইলের মা)
Regarding Egypt, he صلى الله عليه وسلم took its conquest for granted, knowing his Lord’s promise was true. Abū Dharr narrated: The Prophet صلى الله عليه وسلم said: “You will certainly conquer Egypt, a land in which [a currency called] al-qīrāṭ is customary. When you conquer it, be gracious to its people, for they are entitled to a covenant and [the right of] family bonds. And when you see two men disputing over the place of a brick, then leave [Egypt].”282 The Prophet صلى الله عليه وسلم accurately spoke in the second person here, foretelling that none other than his personal Companions would conquer Egypt. Then he صلى الله عليه وسلم instructed them to honor their peace treaty with the Egyptians and reminded them that their grandmother (Hagar; the mother of Ishmael)
এই একই বর্ণনায় আবূ যার আরও যোগ করেন, “আমি ‘আবদুর-রহমান ইবনু শুরাহবীল ইবনু হাসানাহ এবং তার ভাই রাবী‘আহকে একটি ইটের স্থান নিয়ে বিবাদ করতে দেখেছি, তাই আমি [মিসর থেকে] চলে গেলাম।” কনস্টান্টিনোপল, যা বর্তমানে ইস্তাম্বুল নামে পরিচিত, সম্পর্কে নবী ﷺ বলেছিলেন যে তা ঘটনার প্রায় এক হাজার বছর আগেই একটি মুসলিম ভূমিতে পরিণত হবে। ‘আবদুল্লাহ ইবনু ‘আমর বর্ণনা করেন যে, একবার তারা রাসূলুল্লাহ ﷺ-এর সাথে বসে লিখছিলেন, তখন তাঁকে ﷺ জিজ্ঞেস করা হলো, “কোন শহর প্রথমে বিজিত হবে; কনস্টান্টিনোপল না রোম?” তিনি ﷺ বললেন, “হিরাক্লিয়াসের শহর প্রথমে বিজিত হবে,”283 অর্থাৎ কনস্টান্টিনোপল।
was from this land. In this same narration, Abū Dharr adds, “I witnessed ‘Abdul-Raḥmān ibn Shuraḥbīl ibn Ḥasanah and his brother, Rabī‘ah, disputing over the place of a brick, so I departed [from Egypt].” Regarding Constantinople, presently called Istanbul, the Prophet صلى الله عليه وسلم said that it would become a Muslim land nearly a millennium prior to that happening. ‘Abdullāh ibn ‘Amr reports that, as they were once sitting with the Messenger of Allah صلى الله عليه وسلم and writing, he صلى الله عليه وسلم was asked, “Which city will be liberated first; Constantinople or Rome?” He said, “The city of Heraclius will be liberated first,”283 meaning Constantinople.
৮০০ বছর পর এই মহান কৃতিত্ব অর্জিত হয় উসমানীয় সুলতান মুহাম্মাদ আল-ফাতিহের হাতে। অন্য একটি হাদীসে এসেছে, "অবশ্যই কনস্টান্টিনোপল বিজিত হবে, আর তার শাসক কতই না উত্তম শাসক হবেন, আর তার সেই সেনাবাহিনী কতই না উত্তম সেনাবাহিনী হবে।"২৮৪ কিছু আলেম মনে করেন, এই দ্বিতীয় হাদীসটি কনস্টান্টিনোপলের দ্বিতীয় বিজয়ের কথা বোঝাতে পারে, যা ভবিষ্যদ্বাণী করা হয়েছিল কিন্তু এখনও সংঘটিত হয়নি।
An entire 800 years later, this great feat was accomplished by the Ottoman sultan, Muhammad al-Fātiḥ. In another hadith, “Constantinople will certainly be liberated, and how excellent a leader will its leader be, and how excellent an army that army will be.”284 Some scholars hold that this second hadith may refer to a second liberation of Constantinople which was also prophesied but has not yet taken place.
২৮১ ইবনু হাম্বাল, মুসনাদ আহমাদ, ৩০:৬২৫ #১৮৬৯৪; ইবনু হাজার আল-আসকালানী ফাতহুল বারীতে (বৈরুত: দারুল মা'রিফাহ, ১৯৫৯), ৭:৩৯৭-এ এর সনদকে হাসান (গ্রহণযোগ্য) বলেছেন।
281 Ibn Ḥanbal, Musnad Aḥmad, 30:625 #18694; a ḥasan (acceptable) chain according to Ibn Ḥajar al-‘Asqalānī in Fatḥ al-Bārī (Beirut: Dār al-Maʻrifah, 1959), 7:397.
সহীহ মুসলিম, ৪:১৯৭০ #২৫৪৩।
282 Muslim, Ṣaḥīḥ Muslim, 4:1970 #2543.
283। ইবনু হাম্বাল, মুসনাদ আহমাদ, ১১:২২৪-২২৫ #৬৬৪৫; আল-আলবানী কর্তৃক আস-সিলসিলাতুস সহীহাহ, ১:৩৩ #৪-এ সহীহ বলে প্রমাণিত।
283 Ibn Ḥanbal, Musnad Aḥmad, 11:224-225 #6645; authenticated by al-Albānī in al-Silsilah al-Ṣaḥīḥah, 1:33 #4.
২৮৪ ইবনু হাম্বাল, মুসনাদ আহমাদ, ৩১:২৮৭ #১৮৯৫৭; আল-হাকিম ও আল-যাহাবী এটিকে সহীহ বলেছেন বলে অন্যত্র প্রমাণিত, যদিও এখানে মন্তব্যে আল-আরনাউত একে দুর্বল গণ্য করেছেন।
284 Ibn Ḥanbal, Musnad Aḥmad, 31:287 #18957; authenticated elsewhere by al- Ḥākim and al-Dhahabī concurred, though it was deemed weak here by al-Arna’ūṭ in the comments.