৪.৬ কোন ব্যক্তিবর্গের দ্বারা খিলাফত সম্পাদিত (চুক্তিবদ্ধ) হয়?
4.6 By which people is the Khilafah contracted
খুলাফায়ে রাশিদীনের বায়'আত এবং সাহাবীদের ইজমা' (ঐকমত্য) পর্যালোচনা করলে এই সিদ্ধান্তে পৌঁছানো যায় যে, খিলাফত বায়'আতের মাধ্যমে সম্পাদিত হয়। আবু বকরের বায়'আতের ক্ষেত্রে শুধু মদীনার প্রভাবশালী মুসলিম ব্যক্তিবর্গ (আহলুল হাল্লি ওয়াল আক্দ)-এর বায়'আতই খিলাফত সম্পাদনের জন্য যথেষ্ট ছিল। মক্কার মুসলিমদের সাথে পরামর্শ করা হয়নি, আরব উপদ্বীপের অন্যান্য অঞ্চলের মুসলিমদেরও না; বস্তুত এই বিষয়ে তাদের মতামতও জিজ্ঞেস করা হয়নি। উমারের বায়'আতের ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছিল। উসমানের বায়'আতের ক্ষেত্রে আবদুর রহমান ইবনু আওফ মদীনার মুসলিমদের মতামত জিজ্ঞেস করেছিলেন এবং শুধু প্রভাবশালী ব্যক্তিদের জিজ্ঞাসা করেই ক্ষান্ত থাকেননি। আলীর জন্য বায়'আত গ্রহণের সময় মদীনা ও কুফার অধিকাংশ মানুষ তাঁকে বায়'আত দিয়েছিল, এবং তাঁকেই বিশেষভাবে বায়'আত দেওয়া হয়েছিল। যারা তাঁর বিরোধিতা করেছিল এবং তাঁর বিরুদ্ধে যুদ্ধ করেছিল, তাদের ক্ষেত্রেও তাঁর বায়'আত বৈধ ছিল; কারণ তারা কখনো অন্য কোনো ব্যক্তিকে বায়'আত দেয়নি, এবং তাঁর বায়'আতের বিরোধিতাও করেনি। বরং তারা উসমানের হত্যার (খুনের) প্রতিশোধ দাবি করেছিল। তাই তাদের সম্পর্কে রায় ছিল যে, তারা বিদ্রোহী, যারা একটি নির্দিষ্ট বিষয়ে খলীফার আনুগত্য থেকে সরে দাঁড়িয়েছিল। এক্ষেত্রে খলীফাকে তাদের কাছে পরিস্থিতি ব্যাখ্যা করতে হয়েছিল এবং তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হয়েছিল। এই বিদ্রোহীরা অন্য কোনো খিলাফত প্রতিষ্ঠা করেনি।