১০. আমাদের কি একটি নতুন মাযহাব বা ফিকহী ধারার প্রয়োজন?
10. Do We Need a New School or Madhab?
কেউ কেউ দাবি করেন যে একজন ইমাম বা একটি ফিকহি মাযহাব অনুসরণ করা বাধ্যতামূলক। এটি সম্পূর্ণ ভুল, কারণ আমাদের আদেশ করা হয়েছে ইসলাম অনুসরণ করতে, কোনো একজন নির্দিষ্ট মানুষকে নয়। আর যে ব্যক্তি ইজতিহাদের শর্তাবলি পূরণ করে, তার জন্য কোনো একটি নির্দিষ্ট মাযহাব অনুসরণ করা আবশ্যক নয়। এমনকি কেউ যদি মুজতাহিদ না হন, তবুও তাঁর জন্য কোনো একটি নির্দিষ্ট মাযহাব অনুসরণ করা আবশ্যক নয়। বরং প্রত্যেক ব্যক্তিকে শরী‘আত অনুসরণ করতে আদেশ করা হয়েছে, যা মুজতাহিদগণ কুরআন ও সুন্নাহ থেকে ইস্তিম্বাত বা উদ্ভাবন করেন। সুতরাং অনুসরণ হলো শরী‘আতের, ইমাম বা মুজতাহিদের নয়। প্রতিটি আলিম ও ইমাম এই বিষয়টির ওপর জোর দিয়েছেন।
Some claim that it is mandatory to adhere to one Imam or one school of Fiqh. This is completely wrong since we are ordered to follow Islam and not to one specific human being. And the person who meets the requirements of Ijtihad does not have to adhere to one specific school of thought. Even if someone is not a Mujtahid, he does not have to follow one specific school. Rather, each individual is ordered to follow the Shari‟ah, which is extracted or deduced by Mujtahids. Consequently, the adherence is to the Shari‟ah and not the Imam or the Mujtahid. This point was emphasised by each of the scholars and Imams.