৫.৪ সাহাবী কে?
5.4 Who is a Sahabi?
দুটি সংজ্ঞা রয়েছে সাহাবী-র:
There are two definitions of a Sahabi:
১. এমন একজন মুসলিম যিনি নবী ﷺ-কে দেখেছেন।
1. A Muslim who saw the Prophet (saw).
২. যে মুসলিম নবী ﷺ-এর সঙ্গে এক বা দুই বছর বসবাস করেছেন অথবা নবী ﷺ-এর নেতৃত্বে এক বা দুটি গাযওয়া (সামরিক অভিযান) অংশগ্রহণ করেছেন।
2. A Muslim who lived with the Prophet (saw) for one or two years or participated in one or two Ghazwaat (military expeditions led by the Prophet [saw]).
এই পরবর্তী সংজ্ঞাটি তাবিয়ীদের বিখ্যাত আলেম সাঈদ ইবনুল মুসাইয়্যিব বর্ণনা করেছেন এবং এটি অধিকতর শক্তিশালী। বর্ণিত আছে, তিনি বলেছেন, "কোনো ব্যক্তির জন্য নবী ﷺ-এর সাহচর্যে এক বা দুই বছর থাকা, অথবা তাঁর সঙ্গে এক বা দুটি যুদ্ধে বের হওয়া অপরিহার্য।" শু'বা মূসা আল-সিবিল্লানী থেকে বর্ণনা করেছেন - যাঁর প্রশংসা তিনি করতেন - যে তিনি বলেছেন: "আমি আনাস ইবনে মালিক (রাঃ)-কে বললাম, আপনি ছাড়া রাসূলুল্লাহ ﷺ-এর কি আর কোনো সাহাবী জীবিত আছেন? তিনি বললেন: এখনো অনেক আরব আছে যারা তাঁকে দেখেছে। কিন্তু তাঁর সাহাবীদের মধ্যে আর কেউ নেই!" ইমাম আল-মাযিনী তাঁর "শারহুল বুরহান" গ্রন্থে বলেছেন, "সাহাবী বলতে আমরা তাদের বুঝি না যারা তাঁর সঙ্গে একদিন বা দুদিন সাক্ষাৎ করেছে, অথবা কোনো কাজে তাঁর কাছে এসে চলে গেছে; আমরা তাদের বুঝি যারা তাঁর অনুসরণ করেছে, তাঁকে সাহায্য করেছে এবং আল্লাহ (সুবহানাহু ওয়া তাআলা) তাঁর ﷺ প্রতি যে নূর অবতীর্ণ করেছেন তার আলোয় পথ পেয়েছে। সৌভাগ্য লাভ করবে কেবল তারাই।"