৭.৪ সারসংক্ষেপ: ইসলামে অর্থনীতি
7.4 Summary Economics in Islam
বিশ্বের মানুষের মুখোমুখি অনেক সমস্যার মূল রয়েছে অর্থনীতির ক্ষেত্রে। পৃথিবী যে বিপুল সম্পদ উৎপাদন করে, তার বণ্টন ব্যবস্থাপনার ত্রুটির ফলে ব্যাপক দারিদ্র্য, ক্ষুধা ও গৃহহীনতা আমরা দেখতে পাই। অধিকাংশ সম্পদ মুষ্টিমেয় একটি ক্ষুদ্র সংখ্যালঘুর হাতে থেকে যায়, যারা দুর্নীতি ও মানুষের উপর জুলুমের মাধ্যমে তাদের এই দখল ধরে রাখে।
Many of the problems faced by the world’s populations have their roots in the field of economics. As a result of mis-management of the distribution of the vast resources that the earth produces, we see widespread poverty, starvation and homelessness. Most of the wealth is retained in the hands of a tiny minority, who maintain their grip by corruption and oppression of the people.
এমনটি তথাকথিত ‘সভ্য’ জাতি যেমন বৃটেন ও আমেরিকাতেও ঘটে। এর প্রমাণ শহরের ভেতরের রাস্তাগুলোতেই সবার চোখের সামনে স্পষ্ট, যেখানে জাঁকজমকপূর্ণ ভবনগুলো আকাশচুম্বী হয়ে দাঁড়িয়ে থাকে, অথচ সেগুলোর দরজার সামনেই গৃহহীন মানুষেরা ভিড় করে থাকে, যাদের ঘুমানোর অন্য কোনো জায়গা নেই।
This is the case even in so-called ‘civilised’ nations like Britain and the USA. The evidence is clear for all to see on the streets of inner cities where extravagant buildings tower above while their doorsteps are full of homeless people who have no other place to sleep.