৭. দলের সংস্কৃতি
7. The Culture Of The Group
যেহেতু উম্মাহর অবস্থার পরিবর্তন প্রয়োজন, তাই এই পরিবর্তনের জন্য কাজ করতে হলে ইসলামের আদর্শের উপর প্রতিষ্ঠিত একটি রাজনৈতিক কাঠামোর মাধ্যমে রাজনৈতিক কাজ করা আবশ্যক। অতএব, কাঠামোটির বৈশিষ্ট্য ও উপাদানসমূহ, এবং পূর্ববর্তী কাঠামোগুলোর বৈশিষ্ট্য ও উপাদানসমূহ অধ্যয়ন করা আবশ্যক, যাতে তাদের ব্যর্থতার কারণ বোঝা যায় এবং তা এড়ানোর উপায় জানা যায়। বিশেষ করে কাঠামোগত দিকটি অধ্যয়ন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দিকটি পদ্ধতিসমূহ (উসলূব) বিষয়ের অন্তর্ভুক্ত। মূলত পদ্ধতিসমূহ মুসলিমের হাতে ছেড়ে দেওয়া হয়েছে, যাতে তারা কাজের জন্য সঠিক ও উপযুক্ত পদ্ধতি বেছে নিতে পারে। এটি দলীয় সংস্কৃতির অন্যতম বিষয়।
Since the situation of the Ummah requires change, working for change necessitates political work via a political structure that is established on the ideology of Islam. Therefore, it is necessary to study the characteristics and constituent elements of the structure, and of the previous structures in order to understand the reason for their failure and how to avoid it. It is especially important to study the structural aspect. This aspect is part of the subject of styles. In origin the styles are left for the Muslim to choose in respect of their correctness and suitability for the work. This forms one of the topics of the party culture.
যেহেতু মুসলিমরা এমন সমাজে বাস করে যেখানে মিশ্র চিন্তা, আবেগ ও ব্যবস্থা বিদ্যমান, তাই ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার কাজে সমাজকে সম্বোধন করা অপরিহার্য হয়ে পড়ে; এর বাস্তবতা, উপাদানসমূহ, যা একে প্রভাবিত করে, এবং একে পরিবর্তনের পদ্ধতি সম্পর্কে আলোচনা করতে হয়, যাতে চিন্তা, আবেগ ও ব্যবস্থার দিক থেকে একটি সুসংহত ইসলামী সমাজ গড়ে ওঠে।