২টি তাফসীরের কিতাব
2 Books Of Tafseer
কুরআনের তাফসীরের গ্রন্থসমূহকে তাদের লেখকদের ব্যাখ্যার গুরুত্ব অনুযায়ী মোটামুটি দুই শ্রেণিতে ভাগ করা হয়েছে। যারা তাদের ব্যাখ্যাকে কুরআনে যা ব্যাখ্যা করা হয়েছে অথবা নবী ﷺ, তাঁর সাহাবিগণ এবং তাঁদের শিষ্যদের দ্বারা যা বলা হয়েছে তা বর্ণনা করার মধ্যে সীমাবদ্ধ রেখেছেন, তাদের তাফসীরকে তাফসীর বিল-রিওয়ায়াহ্ বা তাফসীর বিল-মা'সূর (বর্ণনা অনুযায়ী তাফসীর) বলা হয়। এসব তাফসীরের লেখকগণ ভিত্তিহীন ব্যাখ্যা ও অপ্রয়োজনীয় বিশ্লেষণ থেকেও বিরত থাকতেন এবং সর্বদা সহীহ বর্ণনাসমূহ গ্রহণ করতেন। তবে এর অর্থ এই নয় যে, এ ধরনের তাফসীর সম্পূর্ণরূপে ব্যক্তিগত বিচার-বিবেচনা ও মতামত থেকে মুক্ত, কারণ যেকোনো তাফসীরে অবশ্যই সংকলকের নিজস্ব মতামতের প্রতিফলন থাকে। কিন্তু এক্ষেত্রে ব্যক্তিগত মতামতকে সর্বনিম্ন পর্যায়ে রাখা হতো।
The books of tafseer have been divided into two general categories according to the emphasis of their authors in their explanations. The tafseers of those who restricted their expla-nations to transmitting what was explained in the Qur’aan or stated by the Prophet (r), his companions, and their students were referred to as tafseer bir-riwaayah or tafseer bil-ma’thoor (tafseer according to transmission). The authors of such tafseers also avoided unfounded interpretations and unnecessary expla-nations and always accepted authentic narrations. This is not to say that such tafseers are totally free of personal judgment and opinion, for any tafseer, of necessity, must reflect the opinion of the individual who compiles it. But in this case, personal opinion was kept to a minimum.