৯.৩ কুরাইশের উপভাষা
9.3 The Dialect Of Quraysh
কুরআন সাত হরফ অনুযায়ী পাঠ হতে থাকে খলীফা উসমান (রাঃ)-এর শাসনকালের মাঝামাঝি সময় পর্যন্ত, যখন অন্যান্য প্রান্তীয় প্রদেশসমূহে কুরআনের তিলাওয়াত নিয়ে কিছু বিভ্রান্তি দেখা দেয়। কিছু আরব গোত্র তাদের কিরাআতের শ্রেষ্ঠত্ব নিয়ে গর্ব করতে শুরু করে এবং একটি প্রতিদ্বন্দ্বিতার সৃষ্টি হয়। একই সময়ে কিছু নতুন মুসলিমও অজ্ঞতাবশত বিভিন্ন রূপ মিশিয়ে ফেলতে শুরু করে। খলীফা উসমান (রাঃ) কুরাইশ উপভাষা অনুযায়ী কুরআনের সরকারি কপি তৈরি করার সিদ্ধান্ত নেন এবং ইসলামের প্রধান কেন্দ্রসমূহে কুরআন পাঠের বিশেষজ্ঞদের সাথে সেগুলো পাঠান। এই সিদ্ধান্তে সকল সাহাবী সম্মতি দেন, এবং সব অনুমোদনহীন কপি পুড়িয়ে ফেলা হয়। সরকারি কপিগুলো বিতরণের পর অন্যান্য উপভাষা বাদ পড়ে যায় এবং কুরআন কেবল একটি উপভাষায় পাঠ হতে শুরু করে। এভাবে আজ বিশ্বজুড়ে যে কুরআন পাওয়া যায়, তা কেবল কুরাইশ উপভাষা অনুযায়ীই লিখিত ও তিলাওয়াত করা হয়।29
The Qur’aan continued to be read according to the seven forms until midway through Caliph ‘Uthmaan’s rule, when some confusion arose in other outlying provinces concerning the Qur’aan’s recitation. Some Arabic tribes had begun to boast about the superiority of their readings and a rivalry began to develop. At the same time, some new Muslims also began mixing the various forms out of ignorance. Caliph ‘Uthmaan decided to make official copies of the Qur’aan according to the dialect of Quraysh and send them along with Qur’aanic reciters to the major centers of Islaam. This decision was approved by all of the sahaabah, and all unofficial copies of the Qur’aan were destroyed. Following the distribution of the official copies, all the other dialects were dropped and the Qur’aan began to be read in only one dialect. Thus, the Qur’aan which is available throughout the world today is written and recited only according to the dialect of the Quraysh.29