৭ আল-কুরআনের সংকলন
7 The Collection Of The Qur’aan
কুরআন সংরক্ষণ
Preservation of the Qur’aan
যখন জিবরীল প্রথমবার কুরআনের একটি অংশ নবী (ﷺ)-কে পাঠ করে শোনালেন, তখন নবী (ﷺ) তাঁর সঙ্গে সঙ্গে হুবহু শব্দ ধরে ধরে তা পুনরাবৃত্তি করার চেষ্টা করতেন। পরে আল্লাহ জিবরীলকে দিয়ে তাঁকে এমন করতে নিষেধ করালেন। বরং তাঁকে নির্দেশ দেওয়া হলো কুরআন মনোযোগ দিয়ে শুনতে। নবী (ﷺ) যখন তা-ই করলেন, তখন আল্লাহ তাঁকে কোনো প্রচেষ্টা ছাড়াই সবকিছু মনে রাখার সামর্থ্য দিলেন। আল্লাহ কুরআনে বলেন,
When Jibreel first recited a part of the Qur’aan to the Prophet (ﷺ), the Prophet (ﷺ) tried to repeat it after him, word for word. Allaah later had Jibreel tell him not to do so. He was told instead to listen to the Qur’aan carefully. When the Prophet (r) did that, Allaah caused him to be able to remember everything without any effort on his part. Allaah said in the Qur’aan,
“তাড়াতাড়ি করে তা (শেখার জন্য) আপনার জিহ্বা নাড়াবেন না। নিশ্চয়ই তা একত্র করা ও পাঠ করানো আমারই দায়িত্ব। সুতরাং আমি যখন তা পাঠ করি, তখন সেই পাঠের অনুসরণ করুন।” ৬৮