১০.২ কমিউনিস্ট ইসলাম – সেই বিকৃতি থেকে আমরা যা শিখতে পারি
10.2 Communist Islam – What We Can Learn From That Travesty
বিংশ শতাব্দীতে কিছু মুসলিম একাডেমিকদের মধ্যে কমিউনিজম অত্যন্ত জনপ্রিয় ছিল। এই মুসলিমদের কাছে কমিউনিজম ছিল ন্যায়বিচারের চূড়ান্ত রূপ। তৎকালীন সোভিয়েত ইউনিয়ন যখন উত্থানের পথে ছিল, তখন তারা একে পার্থিব সভ্যতার শীর্ষবিন্দু বলে মনে করতেন। তাই এই মুসলিম একাডেমিকরা উদ্দীপনার সাথে লেখালেখি করতেন যে মুসলমানদের কমিউনিজম গ্রহণ করা প্রয়োজন এবং প্রকৃত ইসলামের মূল চেতনাই কমিউনিস্ট। তারা কুরআন ও হাদীসকে সেই আলোকে ব্যাখ্যা করতেন, এবং যাকাত ও সাদাকাহ সংক্রান্ত আয়াতগুলোকে ব্যক্তিগত সম্পত্তির বিরুদ্ধে ঐশী নির্দেশ হিসেবে উপস্থাপন করতেন।
In the twentieth century, communism was very popular with a group of academic Muslims. For these Muslims, communism represented the peak of justice. It represented the peak of worldly civilization, as the USSR at that time was ascendant. So these Muslim academics wrote fervently about how Muslims needed to adopt communism and how true Islam was communist at its heart. They interpreted the Quran and hadith in that light, pointing to verses about zakat and sadaqa as divine directives against private property.
অবশ্যই, ইসলামী আইনের অনেক অংশই নির্দিষ্ট কিছু সম্পত্তি-সম্পর্ককে স্বাভাবিক ধরে নিয়েছে, কিন্তু সেগুলো কমিউনিজমের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায়, মুসলিম কমিউনিস্টরা ফিকহের বিরুদ্ধে আক্রমণ চালায়, একে পশ্চাৎপদ ও অন্যায্য বলে আখ্যা দেয় এবং আল্লাহর সত্য দ্বীনের এক পুঁজিবাদী বিকৃতি ছাড়া আর কিছুই নয় বলে অভিহিত করে। তাদের মতে, প্রাচীন উলামারা স্পষ্টতই সম্পত্তির মালিক হিসেবে নিজেদের স্বার্থই রক্ষা করছিলেন, তাই তারা তাদের বুর্জোয়া এজেন্ডা এগিয়ে নিতে এবং শ্রমজীবী মানুষকে শোষণ করতে ফিকহ রচনা করেছিলেন।
Of course, there were many parts of Islamic law that take certain property relations for granted, but since these conflicted with communism, the Muslim communists attacked the fiqh, called it backwards, unjust, and nothing but a capitalistic distortion of God’s true religion. According to them, the classical ulama were obviously just serving their own interests as property owners, so they created fiqh to advance their bourgeois agenda and oppress the working class.
অন্যান্য সমসাময়িক মুসলিমরা এর বিরোধিতা করেছিলেন, তাদের যুক্তিতে ত্রুটি ধরিয়ে দিয়েছিলেন এবং আলিমদের বিরুদ্ধে ছড়ানো অপবাদ থেকে তাদের রক্ষা করেছিলেন। বুদ্ধিবৃত্তিক ও সামাজিকভাবে প্রত্যাখ্যাত হয়ে এই মুসলিমরা ধীরে ধীরে আরও চরমপন্থী হয়ে ওঠেন, শেষ পর্যন্ত ইসলাম সম্পূর্ণভাবে ত্যাগ করার সিদ্ধান্ত নেন। মার্কস কি বলেননি যে ধর্ম জনগণের আফিম? এই ঐতিহ্যবাদী মুসলিমরা কি সাম্যবাদের স্পষ্ট ন্যায়বিচার এবং ঐতিহাসিক বস্তুবাদের অন্তর্দৃষ্টিকে প্রত্যাখ্যান করেননি? নিশ্চয়ই সমস্যাটি ইসলাম নিজেই।
Other Muslims of the day pushed back against this, poked holes in their arguments, and defended the ulama from their smears. Having been rebuffed intellectually and communally, these Muslims became more extreme little by little until they decided to leave Islam entirely. Didn’t Marx say that religion was the opiate of the people? Didn’t these traditional Muslims reject the clear justice of communism and the insights of historical materialism? It must be Islam itself that is the problem.
তারা মুরতাদ হয়ে গেল এবং ইসলামকে পরিত্যাগ করল, সাথে সেই মুসলিম ভেড়াগুলোকেও যারা অন্ধভাবে তার অনুসরণ করত। এতকিছুর পরও তাদের আশা ছিল, অদূর ভবিষ্যতে কমিউনিজমের আলো ইসলামী ঐতিহ্যের অন্ধকারকে পরাস্ত করবে এবং সমগ্র মুসলিম বিশ্ব জ্ঞানের আলোয় তাদের অনুসরণ করবে।
So they became apostates and denounced Islam along with the Muslim sheep who followed it blindly. Despite it all, they had high hopes that in the near future the light of communism would overcome the darkness of the Islamic tradition and the entire Muslim world would follow them into enlightenment.
এর কিছুকাল পরেই কমিউনিজম জনপ্রিয়তা হারাল। সোভিয়েত ইউনিয়ন ভেঙে পড়ল। বিংশ শতাব্দীর শেষ নাগাদ এই লোকেরা যা লিখেছিল বা যার পক্ষে প্রচার করেছিল, তার কিছুই কেউ আর মনে রাখেনি। তাদের আন্দোলন ইতিহাসের আস্তাকুঁড়ে ছুঁড়ে ফেলা হলো।
Soon thereafter communism went out of vogue. The USSR fell. By the end of the twentieth century, no one remembered anything these people had written or advocated for. Their movement was flushed down the toilet of history.
আজকের সমাজ-ন্যায়বিচার-ধারার উদার মুসলিমরা — প্রকাশ্যে ও উগ্রভাবে মানুষকে ফাহিশা ও অবাধ্যতার দিকে ডাকছে, নির্লজ্জভাবে উলামাদের বদনাম করছে এবং মুসলিমদের হৃদয়ে বিভ্রান্তির বীজ বপন করছে — তারা ঠিক একই পথে রয়েছে। আল্লাহ তাদের পরিণতি ত্বরান্বিত করুন!
Today’s social justice, liberal Muslims — openly, militantly calling people to fahisha and disobedience, brazenly slandering the ulama and sowing the seeds of confusion in Muslims’ hearts — are on the exact same path. May Allah expedite their fate!