৩.২ ধর্মনিরপেক্ষতার শূন্যতা
3.2 The Void Of The Secular
ধর্মনিরপেক্ষতা মূলত উপায়ের বিষয়, এবং তা মানুষকে লক্ষ্য থেকে সক্রিয়ভাবে বিচ্যুত করে। কারণ লক্ষ্য হলো ধর্মের এখতিয়ার।
Secularism is all about the means and actively distracts people from the ends. Because the ends are the domain of religion.
ধর্মনিরপেক্ষতা আপনাকে কর্মের গুরুত্ব বলে দেবে, কিন্তু ফলাফল সম্পর্কে কেবল অস্পষ্ট দাবি করবে। কারণ ফলাফল হলো ধর্মের এখতিয়ার।
Secularism will tell you the importance of action but will only give you vague assertions about the results. Because results are the domain of religion.
ধর্মনিরপেক্ষতা আপনাকে বলবে যে আপনাকে ভোট দিতে হবে, কিন্তু কোন্ ভিত্তিতে ভোট দেবেন তার জন্য কোনো সারবান নৈতিক দৃষ্টিভঙ্গি দেবে না। কারণ সারবান নৈতিক দৃষ্টিভঙ্গি ধর্মের এখতিয়ারভুক্ত।
Secularism will tell you that you have to vote but won’t give you a substantive ethical vision on the basis of which to vote. Because substantive ethical visions are the domain of religion.
ধর্মনিরপেক্ষতা আপনাকে সবাইকে সমানভাবে শ্রদ্ধা করতে বলবে, কিন্তু শ্রদ্ধেয় হওয়ার অর্থ কী, সে কথা বলবে না। কারণ শ্রদ্ধা ও শ্রদ্ধেয়তার মূল বিষয়টি ধর্মের এখতিয়ারভুক্ত।