প্রশ্ন ১০: "নিয়তের ইখলাস" বা "ইচ্ছার বিশুদ্ধতা" বলতে কী বোঝায়?
Q 10: What does "Sincerity of intention" mean?
এর অর্থ হলো, আল্লাহর বান্দার প্রকাশ্য ও গোপন সকল কথা ও কাজ শুধুমাত্র মহান আল্লাহর সন্তুষ্টি অন্বেষণের উদ্দেশ্যেই হতে হবে।
A ---It means that all the words and deeds of Allah's slave made manifest and concealed, must be for nothing save to seek the Countenance of Allah, the Most High.
আল্লাহ তাআলা বলেন: {আর তাদেরকে এ ছাড়া অন্য কোনো নির্দেশ দেওয়া হয়নি যে, তারা যেন একনিষ্ঠভাবে কেবল আল্লাহর ইবাদত করে এবং তাঁর জন্য দ্বীনকে বিশুদ্ধ রাখে}। (আল-বাইয়্যিনাহ, ৫)
Allah the Almighty says: (And they were commanded not, but that they should worship Allah, and worship none but Him Alone]}. (Al-Bayyinah, 5)
এবং যার উপর কারও এমন কোনো অনুগ্রহ নেই যার প্রতিদান দিতে হবে। শুধু তাঁর মহান প্রতিপালকের সন্তুষ্টি লাভের আকাঙ্ক্ষায়।
He says: {And who has (in mind) no favor from anyone to be paid back. Except to seek the Countenance of his Lord, the Most High}.
(আল-লাইল, ১৯-২০)
(Al-Lail, 19-20)
তিনি বলেন: {আমরা তোমাদের কেবল আল্লাহর সন্তুষ্টি কামনায় খাদ্য দিই। তোমাদের কাছ থেকে আমরা কোনো প্রতিদান চাই না, কৃতজ্ঞতাও না}। (আল-ইনসান, ৯)
He says: {We feed you seeking Allah's Countenance only. We wish for no reward, nor thanks from you}. (Al-Insan, 9)
তিনি বলেন: {যে ব্যক্তি আখিরাতের ফসল কামনা করে, আমি তার ফসলে বৃদ্ধি দান করি; আর যে ব্যক্তি দুনিয়ার ফসল কামনা করে, আমি তাকে তা থেকে কিছু দান করি, কিন্তু আখিরাতে তার কোনো অংশ থাকবে না}। (আশ-শূরা, ২০)
He says: {Whosoever desires (by his deeds) the reward of the Hereafter, We give him increase in his reward, and whosoever desires the reward of this world (by his deeds), We give him thereof (what is decreed for him), and he has no portion in the Hereafter}. (Ash-Shura, 20)
রেফারেন্স: ২০০ প্রশ্ন ও উত্তর মুসলিমদের আকীদা সম্পর্কে - শাইখ হাফিয ইবন আহমাদ আল-হাকামী
Reference: 200 FAQ On Muslims Belief - Shiekh Hafiz Ibn Ahmed Al Hakami