প্র ১৮২: যে ব্যক্তি গণকের কথা বিশ্বাস করে তার বিধান কী?
Q 182: What is the ruling pertaining to whosoever believes a Soothsayer?
আল্লাহ তাআলা বলেন: {বলো, আসমান ও যমীনে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না}। (আন-নামল, ৬৫)
A--- Allah the Almighty says: {Say: "None in the heavens and the earth knows the Ghaib (Unseen) except Allah}. (An-Naml, 65)
আল্লাহ তা'আলা বলেন: {আর অদৃশ্যের চাবিকাঠি রয়েছে তাঁরই কাছে, তিনি ছাড়া কেউ তা জানে না}। (সূরা আল-আন'আম, ৫৯)
Allah the Almighty says: {And with Him are the keys of the Ghaib (all that is hidden), none knows them but He}. (Al-An'am, 59)
আল্লাহ তাআলা বলেন: {নাকি তাদের কাছে গায়েব (অদৃশ্য) রয়েছে, আর তারা তা লিখে রাখে?} (আত-তূর, ৪১)
Allah the Almighty says: {Or that the Ghaib (Unseen) is with them, and they write it down?}. (At-Tur,41)
আল্লাহ তা'আলা বলেন: {তাঁর কাছে কি অদৃশ্যের জ্ঞান আছে, ফলে সে দেখতে পায়?} (আন-নাজম, ৩৫)
Allah the Almighty says: {Is with him the knowledge of the Unseen so that he sees?}. (AnNajm, 35)
আল্লাহ তাআলা বলেন: {আল্লাহ জানেন, আর তোমরা জানো না।} (আল-বাকারাহ, ২১৬, ২৩২ ও আলে ইমরান, ৬৬)
Allah the Almighty says: {Allah knows but you do not know}. (AlBaqarah, 216, 232 & Al 'Imran, 66)
আল্লাহর রাসূল ﷺ বলেছেন: “যে ব্যক্তি কোনো গণক বা পুরোহিতের কাছে গেল এবং তার কথায় বিশ্বাস করল (অর্থাৎ সে যা বলে), সে নিশ্চয়ই মুহাম্মাদ ﷺ-এর উপর যা অবতীর্ণ হয়েছে তা অস্বীকার করল।” (আবু দাউদ ও আত-তিরমিযী)
Allah's Messenger (Peace be upon him) says: “Whosoever came to a soothsayer or a priest and believed him (i.e. what he says), he certainly disbelievedin what was revealed to Muhammad (Peace be upon him)." (Abu Dawud and At-Tirmidhi)
তিনি (ﷺ) বলেন: “যে ব্যক্তি কোনো গণকের কাছে গিয়ে কিছু জিজ্ঞেস করে এবং তাকে বিশ্বাস করে, তার চল্লিশ দিনের নামায কবুল হবে না।” (সহীহ মুসলিম)
He (Peace be upon him) says: “Whosoever came to a soothsayer and asked him about something and believed him, the prayers he performs for forty days would not be accepted.” (Sahih Muslim)
রেফারেন্স: ২০০ প্রশ্নোত্তর: মুসলিমদের আকীদা সম্পর্কে - শাইখ হাফিয ইবনে আহমদ আল-হাকামী
Reference: 200 FAQ On Muslims Belief - Shiekh Hafiz Ibn Ahmed Al Hakami