ভূমিকা
Foreword
নবম শতাব্দীর প্রথমার্ধে আব্বাসীয় খিলাফতের অধিকাংশ প্রজা ছিল খ্রিষ্টান, ইহুদি, জরথুষ্ট্রবাদী, এমনকি পৌত্তলিক। শাসক সংখ্যালঘু মুসলিমরা প্রায় প্রতিটি মোড়ে এমন সব জীবনধারা ও চিন্তাপদ্ধতির মুখোমুখি হতো, যেগুলো নিজ নিজ ভূগোল, ইতিহাস ও রীতিনীতিতে গভীরভাবে প্রোথিত ছিল—হুমকিও ছিল সেগুলোতে, আবার আকর্ষণও। তাই তাদের প্রায়ই নিজেদের অবরুদ্ধ মনে হতো, কিংবা প্রলোভনের কাছে নতি স্বীকার করতে হতো। সেই প্রলোভন আসতে পারত প্রতিবেশীর বাড়িতে আমন্ত্রণের আকারে, কোনো ক্ষণস্থায়ী প্রেম বা যৌন সম্পর্কের রূপে, কিংবা অমুসলিম বাবা-মায়ের দাফনের প্রয়োজনে। যা-ই হোক, দৈনন্দিন আচার-আচরণ সম্পর্কে বিস্তারিত নির্দেশনার প্রয়োজন ছিল। এ ক্ষেত্রে কুরআনের শরণাপন্ন হওয়া যেত, কিন্তু তার অনেক বিষয়ই ছিল অস্পষ্ট কিংবা অনুল্লিখিত। সেই শূন্যতা পূরণ করতে নবী ﷺ-এর কথা ও কাজ সম্পর্কিত বর্ণনা (হাদীস) ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। বিশিষ্ট আইনতাত্ত্বিক ইমাম আল-শাফিঈ (মৃ. ২০৪ হি./৮২০ খ্রি.) তাঁর যুগান্তকারী গ্রন্থ *Epistle on Legal Theory* (সম্প্রতি Library of Arabic Literature-এর জন্য অনূদিত)-এ হাদীসের কর্তৃত্বের পক্ষে দৃঢ়ভাবে যুক্তি দেন।
During the first half of the ninth century, most of the Abbasid Caliphate’s subjects were Christians, Jews, Zoroastrians or even pagans. The ruling minority of Muslims faced, at almost every turn, the threat—or allure—of other ways of life and thought, deeply rooted in landscape, history and custom. No wonder they often felt embattled, or succumbed to temptation: it might come in the form of an invitation to a neighbor’s house, a casual romantic or sexual encounter, or the need to bury a non-Muslim parent. There was, in any event, a need for detailed instruction about everyday deportment. Guidance might be sought in the Qurʾan, but much in it was ambiguous or left unsaid. Traditions about the Prophet’s sayings and doings (hadiths) proliferated to fill the gap. The eminent legal thinker, al-Shāfiʿī (d. 204 H/820AD), strongly advocated the authority of hadiths in his epoch-making Epistle on Legal Theory (recently translated for the Library of Arabic Literature).