আর্টিকেল ১০৫
Article 105
মুসলিমদের মতামত খলীফার কাছে যাঁরা উপস্থাপন করেন, তাঁরা হলেন উম্মাহ কাউন্সিল, আর প্রদেশসমূহে জনগণের প্রতিনিধিত্ব করেন প্রাদেশিক কাউন্সিলসমূহ। কোনো শাসকের পক্ষ থেকে জুলুম কিংবা ইসলামী আইনের অপপ্রয়োগের যেকোনো অভিযোগ তুলে ধরার উদ্দেশ্যে অমুসলিমদেরও শূরা কাউন্সিলের সদস্য হওয়ার অনুমতি রয়েছে।
The individuals who represent the Muslims’ views to the Khalifah are the Ummah Council, and the individuals who represent the people in the provinces are the Provincial Councils. It is permitted for non-Muslims to be members in the Shura council for the sake of raising any complaints against any oppression by the rulers or misapplication of the laws of Islam.
এটি এমন একটি পরিষদ যা সাধারণ মুসলিমদের মতামতের প্রতিনিধিত্বকারী ব্যক্তিদের নিয়ে গঠিত, যার কাছে খলীফা বিভিন্ন বিষয়ে পরামর্শের জন্য প্রত্যাবর্তন করতে পারেন। তাঁরা আবার শাসকদের জবাবদিহি নিশ্চিত করার ক্ষেত্রে উম্মাহর প্রতিনিধি। এটি আল্লাহর রাসূল ﷺ-এর আনসার ও মুহাজিরদের মধ্য থেকে তাঁদের জাতির প্রতিনিধিত্বকারী কিছু ব্যক্তির সাথে পরামর্শ করার ঘটনা থেকে প্রমাণিত। এটি রাসূল ﷺ তাঁর কিছু সাহাবীকে পরামর্শের (শূরা) জন্য নিযুক্ত করার ঘটনা থেকেও গৃহীত হয়েছে। মতামত নেওয়ার জন্য তিনি অন্যদের চেয়ে তাঁদের বেশি কাছে ডাকতেন, যেমন আবু বকর (রা.), উমর (রা.), হামযা (রা.), আলী (রা.), সালমান আল-ফারিসী (রা.), হুযাইফা (রা.)…
This is a Council formed by individuals representing the opinion of the Muslims at large, to which the Khalifah can refer to, in order to consult on various issues. They in turn are the representatives of the Ummah in holding the rulers accountable. This is deduced from the Messenger of Allah (pbuh)’s consultation with some men from the Ansar and the emigrants who represented their people. It is also derived from the Messenger’s assigning some of his companions for consultation (Shura). He used to refer to them more than others for seeking opinion, such as Abu Bakr (ra), Umar (ra), Hamza (ra), ‘Ali (ra), Salman Al- Farisi (ra), Hudhayfah (ra)….