ধারা ১৯১
Article 191
রাষ্ট্রের জন্য ইসলাম ছাড়া অন্য কোনো ভিত্তির উপর প্রতিষ্ঠিত অথবা অনৈসলামিক বিধান প্রয়োগকারী কোনো সংগঠনের সদস্য হওয়া হারাম। এর মধ্যে রয়েছে আন্তর্জাতিক সংগঠনসমূহ, যেমন জাতিসংঘ, আন্তর্জাতিক বিচারালয় (International Court of Justice), আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF) ও বিশ্বব্যাংক, এবং আঞ্চলিক সংগঠনসমূহ, যেমন আরব লীগ।
The State is forbidden to belong to any organisation which is based on anything other than Islam or which applies non- Islamic rules. This includes international organisations like the United Nations, the International Court of Justice, the International Monetary Fund and the World Bank, and regional organisations like the Arab League.
যে বিষয়ের উপর আন্তর্জাতিক ও আঞ্চলিক সংস্থাগুলো প্রতিষ্ঠিত, সেই বিষয়টি শরীয়াহ কর্তৃক নিষিদ্ধ।
The subject which the international and regional organisations are established upon has been prohibited by the Shari’ah.
জাতিসংঘ পুঁজিবাদী ব্যবস্থার ভিত্তিতে প্রতিষ্ঠিত, যা কুফরের একটি ব্যবস্থা। এর উপরন্তু এটি বড় রাষ্ট্রগুলোর, বিশেষত আমেরিকার, হাতে একটি হাতিয়ার, যা এটিকে ছোট রাষ্ট্রগুলোর উপর নিজের প্রভাব চাপিয়ে দেওয়ার জন্য ব্যবহার করে। ইসলামী বিশ্বের বর্তমান রাষ্ট্রসমূহ এই ছোট রাষ্ট্রগুলোরই অংশ।
The United Nations is established upon the basis of the Capitalist system, which is a system of Kufr, above and beyond which it is a tool in the hands of the large nations, particularly America, which exploits it for the sake of imposing its influence over the smaller nations, which the current states in the Islamic World are a part of.