আপনি কি দেখেন না যে, আল্লাহ পৃথিবীতে যা কিছু আছে সব আপনাদের কাজে লাগিয়ে দিয়েছেন? {(সূরা আল-হাজ্জ ৬৫)}
Do you not see that Allah has put at your disposal (to use) whatever is upon the earth? (Al-Hajj 65).
জিনিসের হুকুম ও কাজের হুকুম
The Hukm Of Things And The Hukm Of Actions
মানুষ তার কর্মসমূহ সম্পাদন করে তার সহজাত প্রবৃত্তি ও জৈবিক প্রয়োজন মেটানোর জন্য। যেমন, সে তার মানবজাতি-প্রবৃত্তি বা বংশবৃদ্ধির প্রবৃত্তি (গারীযাত আন-নাও') বিবাহের মাধ্যমে পূরণ করে, জীবনরক্ষার প্রবৃত্তি (গারীযাত উল-বাকা') সম্পদের মালিকানার মাধ্যমে পূরণ করে, এবং ধর্মানুরাগের প্রবৃত্তি (গারীযাত আত-তাদাইয়ুন) ইবাদতের মাধ্যমে পূরণ করে। আর খাওয়া, পান করা ও ঘুমানোসহ আরও অন্যান্য কাজের মাধ্যমে সে তার জৈবিক প্রয়োজন মেটায়।
The human undertakes his actions in order to satisfy his instincts and organic needs. So for instance he satisfies his instinct of (human) kind or procreation (Ghareezat An-Naw’i) through marriage, he satisfies the survival instinct (Ghareezat ul-Baqaa’) through the ownership of property and the instinct of religiosity (Ghareezat At-Tadayyun) through acts of worship. He satisfies his organic needs by eating, drinking and sleeping amongst other such actions.